1 Answers
প্রযুক্তির কল্যাণে মাহীরের জীবন অবশ্যই বেশ স্বস্তিদায়ক হয়ে উঠেছে বলে আমি মনে করি।
ই-কমার্সের কল্যাণেই মাহীর তার পানি, গ্যাস, বিদ্যুৎ, টেলিফোন ইত্যাদি বিলসমূহ ঘরে বসেই পরিশোধ করতে পারছে। এটা অবশ্যই প্রযুক্তির কল্যাণে সম্ভব হয়েছে। এক্ষেত্রে মি. মাহীর একদিকে তার সময় বাঁচাতে পারছেন অন্যদিকে যেকোনো সময়েই সে বিলটি পরিশোধ করছেন। এজন্য তিনি আগের থেকে ব্যবসায়ে বেশি মনোযোগী হতে পারবেন বলে আমি মনে করি। ই-কমার্স মানুষের ব্যবসায়-বাণিজ্যকে অনেক সহজ করে দিয়েছে যা মানুষকে স্বস্তির নিশ্বাস ফেলতেও সহায়তা করছে।
উদ্দীপকটিতে মি. মাহীর একজন ব্যবসায়ী এবং প্রযুক্তির কল্যাণেই তার এই বিল পরিশোধ কার্যক্রম সঠিক হয়েছে বিধায় তার জীবনও পূর্বের তুলনায় অধিক স্বস্তিদায়ক হয়ে উঠেছে। তবে এখানে ব্যাংক পূর্বেও মাহীরের কাজে ভূমিকা রাখত এমনকি বর্তমানেও ভূমি রাখছে। সুতরাং ব্যাংকের ভূমিকা বলার অপেক্ষা রাখে না। উদ্দীপক অনুসারে - মি. মাহীর একজন একমালিকানা ব্যবসায়ী বলে আমার মনে হয় যে কারণে তার ব্যবসায়িক সকল কার্যক্রম তাকেই সম্পাদন করতে হয় সে কারণে উক্ত বিলগুলো পরিশোধের জন্য ব্যাংক দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা তার জন্য সত্যিই খুবই 'কষ্টদায়ক ছিল। কিন্তু বর্তমানে এ সমস্যার সমাধানের মাধ্যমে প্রযুক্তি মি. মাহীরের জীবন কিছুটা হলেও স্বস্তিদায়ক করেছে বলে আমি মনে করি।
পরিশেষে বলা যায়, মি. মাহীর এখন তার ব্যবসায়ে বেশি মনোযোগ দিতে পারছেন এবং বেশি স্বস্তিতে আছেন বলে আমি মনে করি। 1