1 Answers
উদ্দীপকে বিপণন বিভাগের কর্মীদের সমস্যা সমাধানের জন্য নিয়ন্ত্রণের দ্রুততার নীতির প্রয়োগ আবশ্যক।
নিয়ন্ত্রণের একটি অন্যতম নীতি হলো দ্রুততার নীতি। নিয়ন্ত্রণ ব্যবস্থা দ্রুত বিচ্যুতি নিরূপণযোগ্য এবং সংশোধনী ব্যবস্থা গ্রহণের উপযোগী হওয়া আবশ্যক।
উদ্দীপকে বেঙ্গল নিটওয়্যারের বিপণন বিভাগের কর্মীরা কাজে ফাঁকি দেয়। তাই ব্যবস্থাপক তাদের ব্যাপারে পদক্ষেপ গ্রহণের ভার প্রতিষ্ঠানের এমডির ওপর ছেড়ে দেন। এমডি সাহেব সিদ্ধান্ত নিতে দেরি করায় বার বার কর্মীরা ফাঁকি দেয়। এমতাবস্থায় বিপণন বিভাগের কর্মীদের সমস্যা সমাধানের জন্য দ্রুততার নীতির প্রয়োগ করা আবশ্যক। এতে পরবর্তী কাজ দ্রুততার সাথে শুরু ও বাস্তবায়ন করা সম্ভব হবে। ফলে একটা পর্যায় পন্তর্য কাজ হওয়ার পরই তা মূল্যায়নপূর্বক বিচ্যুতি নিরূপণ ও প্রয়োজনীয় সংশোধনী ব্যবস্থা গ্রহণ সহযোগে পরবর্তী কাজ সম্পাদিত হতে পারে। অর্থাৎ নিয়ন্ত্রণ ব্যবস্থায় সংশোধনী ব্যবস্থা দ্রুত বাস্তবায়নযোগ্য হওয়া আবশ্যক।
পরিশেষে বলা যায়, নিয়ন্ত্রণ ব্যবস্থাকে কার্যকর করার জন্য উপরিউক্ত নীতি বা আদর্শের অনুসরণ করা আবশ্যক। যার ফলশ্রুতিতে ব্যবস্থাপনার সকল কাজেই গতিশীলতা বৃদ্ধি পায়।