1 Answers

উদ্দীপকে কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণ নীতির লঙ্ঘন কর্মকর্তাদের মধ্যে হতাশা সৃষ্টির কারণ- এ বক্তব্যের সাথে আমি একমত।

সিদ্ধান্ত গ্রহণের সকল ক্ষমতা ব্যবস্থাপনার উপর পর্যায়ে সংরক্ষণ করা হয় বলে একে কেন্দ্রীকরণ বলে। অন্যদিকে, এরূপ ক্ষমতা নিচের পর্যায়ের ব্যবস্থাপকদের হাতে ছেড়ে দেওয়া হলে তাকে বিকেন্দ্রীকরণ বলে।

উদ্দীপকে জনাব মান্নান বৃহদায়তন কারবার সংগঠন পরিচালনা করতে গিয়ে প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ কাজগুলো সঠিকভাবে পালনের জন্য যে পরিমাণ ক্ষমতা কর্মীদের হাতে থাকা উচিত তা তিনি প্রদান করেন নি। যার ফলে কর্মকর্তাদের মধ্যে কিছুটা ক্ষোভ রয়েছে। একটা প্রতিষ্ঠানের জন্য সম্পূর্ণ কেন্দ্রীকরণ ও সম্পূর্ণ বিকেন্দ্রীকরণ কোনোটিই লাভজনক নয়। সম্পূর্ণ কেন্দ্রীকরণের ক্ষেত্রে নিম্ন পর্যায়ের ব্যবস্থাপকদের শুধু উর্ধ্বতনদের হুকুম তামিল করা ছাড়া কোনো কাজ থাকে না। ফলে তাদের দক্ষতা, যোগ্যতা ও আগ্রহ হ্রাস পায়। অন্যদিকে সম্পূর্ণ বিকেন্দ্রীকরণ করা হলে ঊর্ধ্বতন অধস্তনদের ওপর কর্তৃত্ব হারায়। তাই প্রতিষ্ঠানে উভয়ের মধ্যে ভারসাম্য রক্ষা অর্থাৎ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রতিষ্ঠানের উপর স্তরে এবং কম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ভার পর্যায়ক্রমে ব্যবস্থাপনার নিচের স্তরে প্রদান আবশ্যক।

সুতরাং কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণ নীতির লঙ্ঘন কর্মকর্তাদের মধ্যে হতাশা সৃষ্টির কারণ এ বক্তব্য আমি সমর্থন করি।

4 views

Related Questions