1 Answers
উদ্দীপকে শেষোক্ত পদক্ষেপের ফলে উক্ত প্রতিষ্ঠানের কার্যকর সমন্বয় অত্যন্ত উপযোগী হবে।
পরিবর্তনশীল ব্যবসায় জগতে নমনীয়তার অভাবে সংযোজন, বিয়োজন, সংশোধন, পরিবর্তন, পরিমার্জন আনা সম্ভব হয় না। সমন্বয়ের ক্ষেত্রে নমনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উদ্দীপকে মি. তাহসানের প্রতিষ্ঠানে নমনীয়তার অভাবে বিক্রয় হ্রাস পায়। এমতাবস্থায় মি. তাহসান ৩ সদস্যের একটি পর্ষদ গঠন করেন যাদের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নিবেন। উক্ত পদক্ষেপের প্রেক্ষিতে বিক্রয় হ্রাসের কারণ উদঘাটন করতে সমর্থ হলে মি. তাহসানের প্রতিষ্ঠানে নমনীয়তা আসবে এবং এর ফলে তার বিজ্ঞাপনে নতুনমাত্রা দেখা দিবে। ফলে প্রতিষ্ঠানটির বিক্রয় বৃদ্ধি পাবে। অর্থাৎ সমন্বয় প্রক্রিয়াকে পরিবর্তনের সাথে তাল মিলানোর উপযোগী হতে হবে। কিন্তু পর্ষদটি যদি উপযুক্ত কারণ উদঘাটনে সমর্থ না হয় তাহলে প্রতিষ্ঠানের বিক্রয় আরও হ্রাস পেতে পারে।
পরিশেষে বলা যায়, মি. তাহসানের শেষোক্ত পদক্ষেপের ফলে উক্ত প্রতিষ্ঠানের কার্যকর সমন্বয় অত্যন্ত উপযোগী হবে।