1 Answers
ব্যবসায় সম্প্রসারণে জনাব মিনারার চ্যালেঞ্জ গ্রহণের মানসিকতা গুণটি প্রতিফলিত হয়েছে।
একজন উদ্যোক্তাকে তার সময়, শ্রম ও পুঁজিকে সমন্বিত করে এবং বিভিন্ন দায়ের বোঝা মাথায় নিয়ে উদ্যোগকে সফল করায় চ্যালেঞ্জ গ্রহণের মানসিকতা থাকতে হয়।
উদ্দীপকে দেখা যায়, জনাব মিনারা মৎস্য খামারে প্রথম দিকে লোকসান দিলেও মৎস্য চাষের ওপর পড়াশুনা করে সফলতা লাভের চ্যালেঞ্জ নিয়ে নতুন উদ্যমে ব্যবসায়ে মনোনিবেশ করেন। তাই বলা যায়, ব্যবসায় সম্প্রসারণে জনাব মিনারার চ্যালেঞ্জ গ্রহণের মানসিকতা গুণটি প্রতিফলিত হয়েছে।
4 views
Answered