1 Answers

সুগন্ধা ট্রেডার্স সীমাবদ্ধ দায়সম্পন্ন অংশীদারি ব্যবসায়।

যে অংশীদারি সংগঠনে কমপক্ষে একজন অংশীদারের দায় সীমিত থাকে, তাকে সীমিত অংশীদারি ব্যবসায় বলে। অংশীদারি সংগঠনে সাধারণত অংশীদারের দায় অসীম থাকে। কিন্তু সীমিত অংশীদারি ব্যবসায়ে কমপক্ষে একজন অংশীদারের দায় সীমিত এবং সর্বোচ্চ ১৯ জনের দায় অসীম অথবা সর্বোচ্চ ১৯ জন অংশীদারের দায় সীমিত এবং ১ জনের দায় অসীম থাকে।

উদ্দীপকে ইমরান, অনিক ও রাসেল মৌখিক সমঝোতার ভিত্তিতে 'সুগন্ধা ট্রেডার্স' নামক একটি ব্যবসায় পরিচালনা করছেন। তিনজনের মূলধন সমান এবং তারা সমভাবেই মুনাফা ভোগ করেন। চুক্তি মোতাবেক অনিক মূলধনের অতিরিক্ত দায় বহন করেন না। এখানে অনিকের দায় সীমিত। তাই বলা যায়, উদ্দীপকে সুগন্ধা ট্রেডার্স একটি। সীমাবদ্ধ দায়সম্পন্ন অংশীদারি ব্যবসায়।

4 views

Related Questions