1 Answers

উদ্দীপকে জনাব সফি সাধারণ শেয়ার ক্রয় করেন।

আইনানুযায়ী যে শেয়ারের মালিকগণ অধিকার, দায়িত্ব ও কর্তব্যের বিভিন্ন দিক বিচারে অধিক সুবিধা ও মর্যাদাভোগ করলেও লভ্যাংশ বণ্টনে ও কোম্পানি বিলোপের সময় মূলধন প্রত্যাবর্তনে অগ্রাধিকার পায় না তাকেই সাধারণ শেয়ার বলে।

উদ্দীপকে জনাব সফি তার সমুদয় অর্থ দিয়ে রূপালী ফ্যাশন নামে একটি কোম্পানির ১০ টাকা মূল্যের ৫০,০০০ শেয়ার ক্রয় করেন। তিনি কোম্পানি থেকে মুনাফা গ্রহণ করেন এবং সে এব্যাপারে কোনো প্রকার উদ্বিগ্ন নন বরং তিনি নিজেকে কোম্পানির একজন মালিক হিসেবে ভাবতে খুব স্বাচ্ছন্দ্যবোধ করেন। সাধারণ শেয়ারের বৈশিষ্ট্য হলো এ ধরনের শেয়ারের ক্ষেত্রে লভ্যাংশের হার পূর্ব নির্ধারিত থাকে না। যেহেতু জনাব সফির শেয়ারেও লভ্যাংশের হার নির্ধারিত নয় তাই বলা যায়, জনাব সফি সাধারণ শেয়ার ক্রয় করেন।

6 views

Related Questions