1 Answers

জনি অগ্রাধিকারযুক্ত শেয়ার ক্রয় করেছিলেন।

যে শেয়ারের লভ্যাংশ নির্দিষ্ট হারে দেওয়া হয় এবং কোম্পানি অবসান হলেও শেয়ার মালিকদের মূলধন ফেরত দেওয়া হয় তাকে অগ্রাধিকারযুক্ত শেয়ার বলে। আইন অনুযায়ী এর সমস্ত কার্যক্রম সম্পাদিত হয়। যে সমস্ত নিয়োগকারী কম ঝুঁকি গ্রহণ করে নির্দিষ্ট হারে লভ্যাংশ পেতে আগ্রহী তারা এ জাতীয় শেয়ার ক্রয় করে। অর্থাৎ অগ্রাধিকারযুক্ত শেয়ার হলো কোম্পানির মূলধনের একটি অংশ যা লভ্যাংশ বণ্টনের সময় লভ্যাংশের অংশ এবং কোম্পানির বিলোপসাধন ঘটলে শেয়ারের টাকা অংশীদারদের ফেরত দিতে বাধ্য থাকে।

উদ্দীপকের জনি কোম্পানির যে শেয়ার ক্রয় করেছিল পাঁচ বছর পর কোম্পানি বন্ধ হয়ে গেলে জনি বিনিয়োগকৃত সমুদয় মূলধন ফেরত পায়। এ থেকে বলা যায়, জনি অগ্রাধিকারযুক্ত শেয়ার ক্রয় করেছিলেন।

4 views

Related Questions