1 Answers

উদ্দীপকের প্রথম অংশে জনাব নকুল অল্প মূলধন নিয়ে যে ধরনের। ব্যবসায় শুরু করেছিলেন সেটি একমালিকানা ব্যবসায়।

যে ব্যবসায় একজন মালিক থাকে এবং তিনি স্বল্প মূলধন নিয়ে ব্যবসায় পরিচালনা ও নিয়ন্ত্রণ করেন এবং সমুদয় ঝুঁকি বহন করেন। তাই হলো একমালিকানা ব্যবসায়। এ ধরনের ব্যবসায় যেকোনো স্থানে গড়ে তোলা যায়। কোনো আইনগত আনুষ্ঠানিকতা পালন করতে হয় না। একজনমাত্র মালিক হওয়ায় যেকোনো সিদ্ধান্ত গ্রহণে অন্য কারো পরামর্শের প্রয়োজন পড়ে না। এরূপ ব্যবসায়ের মালিকের দায় অসীম। স্বল্প পুঁজির ব্যবসায় হওয়াতে ব্যবসায়ী লোকসানের। সম্মুখীন হলে যেকোনো সময় এর বিলোপসাধন করতে পারে।

উদ্দীপকের জনাব নকুল অল্প মূলধন নিয়ে স্বল্প জায়গায় তার ব্যবসায় শুরু করেছিলেন। একমাত্র একমালিকানা ব্যবসাতেই স্বল্প পুঁজি এবং স্বল্প পরিসর হলেই ব্যবসায় শুরু করা যায়। তাই তার ব্যবসায়কে একমালিকানা ব্যবসায় হিসেবে গণ্য করা যায়।

4 views

Related Questions