1 Answers
উদ্দীপকে জনাব শফির গঠিত সমবায় সমিতিটি হলো ভোক্তা সমবায় সমিতি।
অপেক্ষাকৃত ন্যায্যমূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সরবরাহের জন্য কম আয়ের মানুষ যে সমিতি গঠন করে তাকে ভোক্তা সমবায় সমিতি বলে। এ সমবায় সমিতি চূড়ান্ত ভোক্তা বা ক্রেতা তৈরি করে। ন্যায্যমূল্যে মানসম্মত পণ্য যাতে ভোক্তারা সময়মতো হাতে পায় সে লক্ষ্যে এ সমিতি গঠন করা হয়। সাধারণত অফিস, কারখানা, শহরের বিভিন্ন পাড়া অথবা গ্রামে স্থায়িভাবে এ সমিতি গড়ে উঠতে দেখা যায়। এ সমিতির মূল লক্ষ্য হলো সরাসরি উৎপাদকের নিকট হতে পণ্য ক্রয় করে পরবর্তীতে ন্যায্যমূল্যে সমিতির সদস্যদের নিকট বিক্রয় করা। এ ধরনের সমিতি পাইকার বা খুচরা ব্যবসায়ীর প্রভাবমুক্ত হয়।
উদ্দীপক থেকে বলা যায়, জনাব শফি ন্যায্যমূল্যে ভোগ্যপণ্য প্রাপ্তির লক্ষ্যে ভোক্তা সমবায় সমিতি গড়ে তুলেছিলেন।