1 Answers
সহজ শর্তে অর্থ সরবরাহের জন্য ঋণদানকারী সমবায় সমিতি গঠন করেছিল।
দরিদ্র ও স্বল্প আয়ের লোকদের সহজ শর্তে ঋণ প্রদানের জন্য যে সমবায় সমিতি গঠন করা হয় তাকে ঋণদানকারী সমবায় সমিতি বলে। উদ্দীপকে সহজ শর্তে অর্থ সরবরাহের জন্য জনাব শফির গঠিত সমবায় সমিতিটি হচ্ছে ঋণদানকারী সমবায় সমিতি। এ সমিতি দরিদ্র জনগোষ্ঠীকে সাহায্য-সহযোগিতা করে থাকে।
শোষণ ও বঞ্চনার হাত থেকে রক্ষা করে দরিদ্রদের আর্থিক কল্যাণ সাধনই হলো এ সমবায়ের লক্ষ্য। এ সমিতির সদস্যরা সহজ শর্তে ঋণের সুবিধা ভোগ করে। গ্রাম্য মহাজন বা পুঁজিপতিরা অধিক সুদে ঋণ দিয়ে থাকে, তবে এক্ষেত্রে দরিদ্র লোকদের উপকারের চেয়ে ক্ষতি হয় বেশি। এ ক্ষতির হাত থেকে রক্ষার জন্য স্বল্প বিত্তের জনগোষ্ঠী যেমন- কৃষক, কুটিরশিল্পী, তাঁতি, জেলে, শ্রমিক, রিক্সাচালক প্রভৃতি পেশার লোকেরা মিলিত হয়ে এ সমিতি গঠন করে। তারা স্বল্প সুদে ও সহজ শর্তে ঋণ সুবিধা পেয়ে আর্থিক ও সামাজিক কল্যাণ নিশ্চিত করে।
সুতরাং উদ্দীপক থেকে বলা যায়, জনাব শফি অর্থনৈতিক কল্যাণের স্বার্থে দরিদ্র জনগোষ্ঠীর জন্য ঋণদানকারী সমবায় সমিতি গড়ে তুলেছিল।