1 Answers

বাসুদেবের অটোমোবাইল গ্যারেজ স্থাপনে উদ্যোগ উপাদানের সহায়তা পেয়েছেন।

কোনো ব্যবসায়ে ঝুঁকি গ্রহণের মাধ্যমে কার্যাবলি সম্পাদনের উদ্যোগ গ্রহণ করাকেই ব্যবসায় উদ্যোগ বলা হয়। সবসময় সব জায়গায় ব্যবসায় উদ্যোগ গড়ে ওঠতে পারে না। ব্যবসায় উদ্যোগ গড়ে ওঠার জন্য অনুকূল পরিবেশ প্রয়োজন।

উদ্দীপকে দেখা যায়, বাসুদেব একটি মোটর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস-এ প্রশিক্ষণ নিয়ে একটি অটোমোবাইল গ্যারেজ প্রতিষ্ঠা করেন। তার ব্যবসায়টি বেশ লাভজনক হওয়ায় তিনি ধীরে ধীরে তা সম্প্রসারণের সিদ্ধান্ত গ্রহণ করেন। যেহেতু বাসুদেবের উদ্যোগ বাস্তবায়নের অনুকূল পরিবেশ ছিল বিধায় তিনি অটোমোবাইল গ্যারেজ স্থাপনের উদ্যোগ বাস্তবায়ন করতে পেরেছেন। তাই বলা যায়, বাসুদেবের অটোমোবাইল গ্যারেজ স্থাপনে তিনি উদ্যোগ উপাদানের সহায়তা পেয়েছেন।

6 views

Related Questions