1 Answers
KBC লিমিটেডের ভবিষ্যৎ সম্ভাবনাময়।
কোনো কোম্পানি একটি কৃত্রিম ব্যক্তিসত্তা বিশিষ্ট সংগঠন যা চিরন্তন অস্তিত্বের অধিকারী। ফলে মালিকের মৃত্যু বা ব্যবসায় থেকে চলে যাওয়ায় কোম্পানির অস্তিত্বে কোনো প্রভাব পড়ে না। পাবলিক লিমিটেড কোম্পানির আইনগত বিধান অনুযায়ী এ কোম্পানির শেয়ার অবাধে হস্তান্তর করা যায়।
উদ্দীপকে KBC লিমিটেড কোম্পানি কার্য পরিচালনার অংশ হিসেবে নিয়মিত বিভিন্ন সভা অনুষ্ঠানের আয়োজন করে। সম্প্রতি কোম্পানির শেয়ার হোল্ডারদের নিয়ে কক্সবাজারে একটি ব্যবসায়িক সভা অনুষ্ঠিত হয়। কোম্পানিতে পরিচালনা পর্ষদ গঠন এবং ৩০% লভ্যাংশ প্রদানের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। যথারীতি সভা শেষে ঢাকা ফেরার পথে শেয়ার হোল্ডারদের বহনকারী বাসটি দুর্ঘটনায় পতিত হয়। এ ভয়াবহ দুর্ঘটনায় ৫৫ জন যাত্রি নিহত হন। এতে করে KBC লিমিটেড এর ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা নিয়ে ব্যবসায় সংশ্লিষ্ট সকলে উদ্ভিগ্ন হয়ে পড়েন। অন্য কোনো ব্যবসায়ের ক্ষেত্রে ভবিষ্যৎ অনিশ্চিত হলেও KBC লিমিটেডের ক্ষেত্রে তেমন সমস্যা হবে না। কেননা KBC লি. পাবলিক লিমিটেড কোম্পানি হওয়ায় শেয়ার হোল্ডারদের মৃত্যুতে কোম্পানির অস্তিত্বে কোনো প্রভাব পড়বে না।
উপসংহারে বলা যায়, KBC কোম্পানির শেয়ার অবাধে হস্তান্তর করা যায় বিধায় যে কেউ তার অর্থ বিনিয়োগ করে কোম্পানির শেয়ার ক্রয় করে মালিকানা লাভ করতে পারে। তাই ঊর্ধ্বতন কর্মকর্তাদের আকস্মিক মৃত্যু হওয়া সত্ত্বেও KBC লিমিটেডের ভবিষ্যৎ সম্ভাবনাময়।