1 Answers

লতিফ শেখ লিফ কালার চার্ট (এলসিসি) ব্যবহার করে ইউরিয়া সার প্রয়োগ করেন।

ধান গাছের পাতায় সবুজ রঙের গাঢ়ত্ব নির্ভর করে মূলত নাইট্রোজেন প্রাপ্তির ওপর। গাছ যদি মাটি হতে প্রয়োজনীয় নাইট্রোজেন না পায় তাহলে গাছের পাতা হলুদভাব হয়ে যায়। ইউরিয়া হলো নাইট্রোজেন সমৃদ্ধ রাসায়নিক সার। এ কারণে জমিতে নাইট্রোজেন যোগান দিতে ইউরিয়া সার প্রয়োগ করতে হয়। এলসিসি স্কেলের মাধ্যমে ধানের সবুজ পাতার গাঢ়ত্ব নির্ণয় করে জমিতে চাহিদা অনুযায়ী ইউরিয়া সার ব্যবহার করা হলে সঠিকভাবে জমিতে নাইট্রোজেন পুষ্টি উপাদান যোগ হয়। দেখা গেছে জমিতে প্রয়োগকৃত ইউরিয়ার সর্বোচ্চ শতকরা ৩০-৩৫ ভাগ কাজে লাগে। অবশিষ্ট অংশ অপচয় হয়। পরীক্ষায় দেখা গেছে এলসিসি ব্যবহারে রোপা আমনের ফলন শতকরা ৫-৬ ভাগ এবং বোরো ধানের ফলন শতকরা ৩-৭ ভাগ বাড়ে। এলসিসির সঠিক ব্যবহারের ফলে আমন মৌসুমে গড়ে শতকরা ৬-৩৬ ভাগ এবং বোরো মৌসুমে শতকরা ২০-২৫ ভাগ ইউরিয়া সাশ্রয় করা সম্ভব। এলসিসি ব্যবহারে মাটির স্বাস্থ্য ভালো থাকে এবং ধানের জমিতে পোকামাকড় ও রোগবালাইয়ের আক্রমণ কম হয়। এর ফলে কৃষকরা কম উৎপাদন খরচে অধিক পরিমাণ ফলন পায় অর্থাৎ সবদিক থেকে লাভবান হয়।

সুতরাং, পাতার রং পরিমাপক তালিকা ব্যবহার করে লতিফ শেখ লাভবান হন।

4 views

Related Questions