1 Answers

উদ্দীপকে জনাব রাশিক ও তার বন্ধুরা প্রাইভেট। লিমিটেড কোম্পানি গঠন করেছিলেন।

ন্যূনতম ২ জন ও সর্বাধিক ৫০ জন সদস্যের সমন্বয়ে সীমাবদ্ধ দায়ের ভিত্তিতে যে কোম্পানি গঠিত হয় তাকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলে। সাধারণত বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনদের নিয়ে এ ধরনের কোম্পানি গঠিত হয়।

জনাব রাশিক ও তার কয়েকজন বন্ধু মিলে একটি যৌথ মূলধনী ব্যবসায় শুরু করে। তাদের গঠিত ব্যবসায়ের মূলধন তুলনামূলকভাবে কম। তাদের কোম্পানিটি কোম্পানি আইনের অধীনে পরিচালিত হয়। তারা জনগণের নিকট শেয়ার বিক্রয় করতে পারে না। শুধু সদস্যদের মাঝে শেয়ার বিক্রির মাধ্যমে মূলধন সংগ্রহ করে এবং তাদের শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয়। নিবন্ধনপত্র পাওয়ার পরই তারা ব্যবসায় কার্যক্রম শুরু করে। সুতরাং, জনাব রাশিক ও তার বন্ধুরা যে প্রতিষ্ঠান গড়ে তোলেন তা একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি।

4 views

Related Questions