1 Answers
উদ্দীপকের জাহেদকে তার বন্ধুরা সমর্থনমূলক সহযোগিতা প্রদান করেছিলেন।
একজন উদ্যোক্তা ব্যবসায় গঠনে আগ্রহী হওয়ার পর বাস্তবে তা গঠনে যে ধরনের সেবা সহায়তার প্রয়োজন হয় তাকে সমর্থনমূলক সেবা বলে। শিল্পপ্রতিষ্ঠানের নিবন্ধিকরণ, মূলধন সংস্থান, অবকাঠামোগত সহায়তা, মেশিনারি নির্বাচন ও সংগ্রহে সাহায্য, কাঁচামাল সুবিধা, কর অবকাশ সুবিধা ইত্যাদি সমর্থনমূলক সেবা হিসেবে গণ্য হয়।\
উদ্দীপকের জনাব জাহেদ একটি রেস্টুরেন্ট দেওয়ার কথা চিন্তা করে বর্তমান বাজারে ব্যবসায়টির চ্যালেঞ্জিং-এর কথা ভেবে সিদ্ধান্ত নিতে ইতস্তত করছিলেন। এমন সময়ে তার কয়েকজন বন্ধু সহায়তার আশ্বাস দিলে তিনি ব্যবসায়টি শুরু করেন এবং মাস খানেক পরে মূলধন সংকটে পড়লে মালিক নামের এক বন্ধু MIDAS থেকে ৮ মাসের জন্য ৫০,০০০ টাকা ঋণের ব্যবস্থা করে দেন। এখানে MIDAS ঋণদানকারী একটি আর্থিক প্রতিষ্ঠান হওয়ায় এটি সমর্থনমূলক সেবা হিসেবে গণ্য হবে। অর্থাৎ উদ্দীপকের জাহেদকে তার বন্ধুরা যে ধরনের সহযোগিতা প্রদান করেছে তা সমর্থনমূলক সেবা হিসেবে বিবেচিত হবে।