উদ্দীপকের আকবর মিঞার ছেলেরা শহরে চলে গিয়ে কোন ধরনের পরিবার গঠন করেছে? ব্যাখ্যা করো। (প্রয়োগ)
1 Answers
উদ্দীপকের আকবর মিঞার ছেলেরা শহরে গিয়ে একক বা অণু পরিবার গঠন করেছে।
পরিবারের আকারের ভিত্তিতে বাংলাদেশের সমাজে দু'ধরনের পরিবারের অস্তিত্ব লক্ষ করা যায়। যথা- অণু বা একক পরিবার ও যৌথ পরিবার। এদেশের নগর সমাজের পরিবারগুলো মূলত একক পরিবার। পুরো দেশের পরিপ্রেক্ষিতে গ্রাম এলাকায় একক পরিবারের সংখ্যা তুলনামূলকভাবে কম। সাধারণত স্বামী-স্ত্রী ও তাদের অবিবাহিত সন্তানাদি নিয়ে একক পরিবার গঠিত হয়। অর্থনৈতিক টানাপোড়েন, সম্পত্তির বিভক্তি, পেশাগত পরিবর্তন, ব্যক্তিত্বের সংঘাত ইত্যাদি কারণে যৌথ পরিবার ব্যবস্থা দ্রুত ভেঙ্গে যাচ্ছে এবং একক পরিবার প্রাধান্য পাচ্ছে। মূলত একক পরিবার শিল্প ও আধুনিক সমাজের বৈশিষ্ট্য।
উদ্দীপকে দেখা যায়, আকবর মিঞার পরিবারে বাবা-মা, স্ত্রী, তিন পুত্র, পুত্রদের স্ত্রী, নাতি-নাতনি সবাই একসাথে বাস করে। পরিবারের পুরুষ সদস্যদের প্রায় সবাই নিজেদের জমিতে কৃষিকাজ করে। সম্প্রতি একটি বড় শিল্পগোষ্ঠী তাদের গ্রামের প্রায় সব জমি কিনে গাড়ি নির্মাণ কারখানা বানিয়েছে। জমি হারিয়ে বাধ্য হয়ে আকবর মিঞার ছেলেরা যার যার স্ত্রী-সন্তান নিয়ে জীবিকা অর্জনের জন্য নিকটবর্তী শহরে চলে গেছে। যা অণু বা একক পরিবারের বৈশিষ্ট্য। উপরের আলোচনা বিশ্লেষণপূর্বক তাই বলা যায়, আকবর মিঞার ছেলেরা শহরে গিয়ে একক পরিবার গঠন করেছে।