1 Answers
উদ্দীপকে নিলা, শিলা ও বৃষ্টি তার বন্ধুদের নিয়ে গঠিত ব্যবসায়টির প্রকৃতি হলো অংশীদারি ব্যবসায়।
চুক্তিবদ্ধ সম্পর্কের ভিত্তিতে একাধিক ব্যক্তি কর্তৃক গঠিত ও পরিচালিত ব্যবসায়কে অংশীদারি ব্যবসায় বলে।
অংশীদারি ব্যবসায়ের সর্বনিম্ন সদস্যসংখ্যা ২ জন এবং সর্বোচ্চ ২০ জন। ব্যাংকিং অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে সর্বোচ্চ ১০ জন। চুক্তিবদ্ধ সম্পর্কই অংশীদারি ব্যবসায়ের মুখ্য বিষয়। এ চুক্তি লিখিত বা মৌখিক হতে পারে। আর তাদের ব্যবসায়টি অংশীদারি ব্যবসায়ের প্রধান ২টি বৈশিষ্ট্য বা শর্ত পূরণ করে। এগুলো হলো একাধিক সদস্য এবং চুক্তিবদ্ধ সম্পর্ক। তাই এটি একটি অংশীদারি ব্যবসায়।
সুতরাং ব্যবসায়ের প্রকৃতি অনুযায়ী নিলা ও বৃষ্টির ব্যবসায়টি অংশীদারি ব্যবসায়।
4 views
Answered