1 Answers

উদ্দীপকে উল্লিখিত ব্যবসায়টি প্রকৃতি হলো অংশীদারি ব্যবসায়।

অংশীদারি ব্যবসায় একটি প্রাচীন ধরনের ব্যবসায় সংগঠন। যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত এ ব্যবসায় সংগঠনের এমন কিছু বৈশিষ্ট্য বিদ্যমান, যা একে অন্য ব্যবসায় হতে স্বতন্ত্র রূপ দান করেছে।

মুনাফা অর্জনের উদ্দেশ্যে ২ থেকে ২০ জন ব্যক্তি স্বেচ্ছায় মূলধন সরবরাহ করে পারস্পরিক আস্থা ও বিশ্বাসের ভিত্তিতে চুক্তিবদ্ধ হয়ে যে ব্যবসায় গড়ে তোলে তাকে অংশীদারি ব্যবসায় বলে। অংশীদারদের মধ্যে চুক্তি লিখিত বা মৌখিক হতে পারে। উদ্দীপকে সজিব ও রাজীব মিলে সমঝোতার ভিত্তিতে গ্রামের বাজারে একটি মোবাইল ফোন ব্যবসায় চালু করে। সজিব ও রাজীবের ব্যবসায় উল্লিখিত ব্যবসায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ।

সুতরাং সজিব এবং রাজীবের ব্যবসায়টি অংশীদারি ব্যবসায়।

4 views

Related Questions