1 Answers

হাদিসের আলোকে জনাব হেলালকে প্রকৃত শক্তিমান হিসেবে আখ্যায়িত করা যায়। শারীরিক শক্তি দিয়ে প্রকৃত শক্তির বিচার করা যায় না। আসল শক্তিমান সেই ব্যক্তি যে ক্রোধের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। জনাব হেলালের গায়ে তেমন শক্তি না থাকলেও তিনি নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারেন এবং একই সাথে নিজের কুপ্রবৃত্তি নিয়ন্ত্রণ করতেও তার তেমন সমস্যা হয় না। এ কারণেই ইসলামের দৃষ্টিকোণ থেকে সেই প্রকৃত শক্তিমান বিজয়ী বীর। যে ক্রোধের বশবর্তী হয়ে হিতাহিত জ্ঞান না হারিয়ে নিজের মনুষ্যত্ববোধ বজায় রেখে কাজ করতে পারেন সত্যিকার অর্থে তিনিই প্রকৃত বীর। হাদিসে তাকেই শ্রেষ্ঠ শক্তিশালী ও বীরশ্রেষ্ঠ বলে অভিহিত করা হয়েছে। ক্রোধ নিয়ন্ত্রণ করে এবং কুপ্রবৃত্তির বিরুদ্ধে বিজয়ী হওয়ার মাধ্যমেই মুসলিম ব্যক্তি চূড়ান্ত সাফল্য অর্জন করতে পারে। জনাব হেলাল নিজেকে ক্রোধ ও কুপ্রবৃত্তির হাত থেকে দমন করতে পারেন, তাই তিনিই প্রকৃত শক্তিমান।

4 views

Related Questions