1 Answers

উদ্দীপকের মাধ্যমে পরিবারের সামাজিকীকরণ কাজের প্রতি ইঙ্গিত করা হয়েছে। 

পরিবারের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হলো সন্তানসন্ততিদের উপযুক্ত সামাজিক মানুষ হিসেবে গড়ে তোলা। এ কাজটি প্রাথমিকভাবে পরিবারের ওপরই বর্তায়। সমাজের কাঙ্ক্ষিত মূল্যবোধ অনুযায়ী পরিবার শিশুকে গড়ে তোলে। পরিবারই তার শিশু-কিশোরদের সামাজিক মূল্যবোধ, আচার-প্রথা, রীতিনীতি তথা সাংস্কৃতিক ধ্যানধারণা সম্পর্কে প্রাথমিক জ্ঞান সরবরাহ করে। সামাজিক জীব হিসেবে সমাজে বসবাস করতে গেলে মানুষকে প্রতিনিয়তই তার চারপাশের মানুষের সংস্পর্শে আসতে হয়। পরিবার তার শিশু- কিশোরদের এসব সামাজিক গুণাবলি অর্জন করতে তথা সামাজিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

উদ্দীপকে উল্লিখিত মমিন সাহেবের পরিবার একটি আদর্শ পরিবার। তিনি ছেলেমেয়েদেরকে নম্রতা-ভদ্রতা, আদব-কায়দা এবং নৈতিকতার জ্ঞান রপ্ত করিয়েছেন। এতে ছেলেমেয়েরা আদর্শবান হিসেবে গড়ে উঠেছে। অর্থাৎ মমিন সাহেব তার ছেলে- মেয়েদেরকে সামাজিকীকরণের শিক্ষা দিয়েছেন। কারণ সামাজিকীকরণের মাধ্যমেই শিশুরা সমাজ উপযোগী আচার- আচরণ, মূল্যবোধের শিক্ষা লাভ করে আদর্শবান মানুষ হিসেবে গড়ে ওঠে। সুতরাং বলা যায়, উদ্দীপকে সামাজিকীকরণের মাধ্যম হিসেবে পরিবারের শিক্ষামূলক কাজেরই প্রতিফলন ঘটেছে।

5 views

Related Questions