1 Answers

উদ্দীপকের মহাখালী রেলগেট বস্তিতে বিরাজমান সমস্যা সমাজবিজ্ঞানের অন্যতম শাখা 'চিকিৎসা সমাজবিজ্ঞান'-এ আলোচনা করা হয়।

পাঠ্যপুস্তকের আলোকে আমরা জানি, 'চিকিৎসা সমাজবিজ্ঞান' সময়, কাল, যুগ ও সমাজভেদে বিভিন্ন রোগের কারণ, উৎস, প্রভাব ও প্রতিকার সম্পর্কে গবেষণা করে এবং এ বিষয়ে বিভিন্ন শ্রেণির মানুষের ধ্যান-ধারণা সম্পর্কে অনুসন্ধান চালায়। এছাড়াও 'চিকিৎসা সমাজবিজ্ঞান' বিভিন্ন সমাজে খাদ্য ও পানীয়ের ব্যবহার এবং পুষ্টি ও স্বাস্থ্য সম্পর্কে ধারণা দেয়। পাশাপাশি এ সংক্রান্ত গবেষণায় নিয়োজিত থাকে। এছাড়া 'চিকিৎসা সমাজবিজ্ঞান' চিকিৎসা নীতি প্রণয়ন এবং তা বাস্তবায়নের পদ্ধতি নিয়েও আলোচনা ও গবেষণা করে।

উদ্দীপকের রাজন লক্ষ করল যে, মহাখালী রেলগেট বস্তিতে বিশুদ্ধ পানির অভাব ও স্যানিটেশন সমস্যা চরম আকার ধারণ করেছে। ফলে ডায়রিয়া, চর্মরোগ, আমাশয়, সর্দিজ্বর প্রভৃতি ছোঁয়াচে রোগ বস্তিবাসীদের নিত্যসঙ্গী। পূর্বে বর্ণিত 'চিকিৎসা সমাজবিজ্ঞান'-এর আলোচনার পরিধি এবং মহাখালী রেলগেট বস্তির অবস্থা পর্যালোচনা করে বলা যায় যে, উদ্দীপকের বস্তিতে বিরাজমান সমস্যা 'চিকিৎসা সমাজবিজ্ঞান'-এ আলোচনা করা হয়।

5 views

Related Questions