1 Answers
উদ্দীপকে সাবিতের ভূমিকায় ইসলামের দাওয়াহ্- এর বিধানটি ফুটে উঠেছে। 'দাওয়াহ্' আরবি শব্দ এর অর্থ আহ্বান করা বা ডাকা। মানুষকে ইসলাম গ্রহণ ও পলনের জন্য বিভিন্ন পদ্ধতিতে ডাকাকে ইসলামি দাওয়াহ বলা হয়। ইসলামি দাওয়াত সম্পর্কে আল্লাহ বলেন- তুমি তোমার রবের পথে মানুষকে আহ্বান করো হিকমত (উত্তম কৌশল) ও উত্তম উপদেশের সাথে (সুরা নাহল- ১২৫)। সাবিতের ভূমিকাটি ইসলামি আহ্বানকে প্রতিফলিত করেছে।
উদ্দীপকে সাবিত মি. গোমেজের সামনে সময়, পরিবেশ পরিস্থিতি বুঝে হিকমতের সাথে ইসলামের পথে আহ্বান করেছিলেন। নিজেও বিরত থেকেছেন ইসলাম বিরোধী কাজকর্ম থেকে আর ইসলামের আকর্ষণীয় জীবন ধারার প্রতি আকৃষ্ট হয়ে মি. গোমেজও এক সময় ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করেন। যিনি দাঈ হবেন তিনি যেমন অপরকে ইসলামের প্রতি আহ্বান করবেন তেমনি নিজেও ইসলামের পূর্ণ অনুশীলন করবেন। আর তাহলেই ইসলামের সৌন্দর্য নিজের মধ্যেই ফুটে উঠবে যা অন্যকে এমনিতেই আকর্ষিত করবে। প্রকৃত দাঈগণ প্রথমে নিজের মধ্যেই ইসলামকে পূর্ণরূপে ধারণ করেন। উদ্দীপকে সাবিতের মধ্যমে আমরা সফল দাঈ-এর গুণাবলি সম্পর্কে সুন্দর ধারণা পাই।