1 Answers

জনাব ইউসুফ হালাল উপার্জন করে ইসলামের ফরজ বিধানটি পালন করেছেন। রাসুলুল্লাহ (স) বলেছেন, 'হালাল উপার্জন অন্বেষণ করা ফরজের পরে ফরজ। অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ ফরজ' (শুরা আবুল ইমান- বায়হাকি)। জনাব ইউসুফ ইসলামের অন্যান্য মৌলিক ইবাদত পালনের পাশাপাশি সর্বদা হালাল উপার্জনে সচেষ্ট থাকেন। তিনি তার এই হালাল উপার্জনের মাধ্যমে ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফরজ আদায় করেন।

আল্লাহ তায়ালা মানুষকে কেবল হালাল জীবিকা গ্রহণেরই নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, তোমরা উত্তম ও পবিত্র বস্তু আহার কর, যা আমি তোমাদের জীবিকারূপে দিয়েছি (সূরা আল বাকারাহ: ১৭২)। হালাল রিজিক অন্বেষণ করা জিহাদে নিয়োজিত থাকার মতো। মহানবি (স) বলেন, 'যে ব্যক্তি হালাল উপার্জন দ্বারা তার পরিবার প্রতিপালনের চেষ্টায় থাকে, সে আল্লাহর পথে মুজাহিদের মতো।' যে ব্যক্তির উপার্জন হালাল নয় তার ইবাদত কবুল হবে না। ইবাদত কবুলের মাপকাঠি হিসেবে হালাল উপার্জন শুধুমাত্র ফরজ নয়- ফরজের চেয়েও বেশি কিছু। জনাব ইউসুফও হালাল উপার্জনের মাধ্যমে ইসলামের এই বিধানটি পালন করেছেন।

5 views

Related Questions