1 Answers

জনাব ইমরান তার জীবনে ইসলামের অর্থনৈতিক দিকটি অনুসরণ করেছেন। মানুষের 'জীবনের অর্থনৈতিক দিক পরিচালনার জন্য ইসলামে সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে। এসব নির্দেশনা অনুসরণ করে অর্থনৈতিক জীবন পরিচালনা করলে ব্যক্তির অর্থনৈতিক উন্নতি সাধিত হয়। এর মাধ্যমে সে নিজের ও সমাজের উপকারে আসতে পারে এবং অর্থনৈতিক ক্ষেত্রে সব সমস্যা পরিহার করে চলতে পারে। জনাব ইমরানের কর্মকাণ্ডে এই বিষয়টিরই প্রতিফলন ঘটেছে।

জনাব ইমরান সুদভিত্তিক লেন-দেন থেকে মুক্ত থেকে হালাল উপার্জনের চেষ্টা করেন। দরিদ্র ও অভাবীদের হক আদায় করেন। অপচয় এড়িয়ে চলেন। জাকাত আদায়ে সচেষ্ট থাকেন। এগুলোর মাধ্যমে তিনি অর্থনৈতিক জীবনে ইসলামের দিকনির্দেশনা অনুসরণ করেন। কেননা আল কুরআনে মানুষকে হালাল জীবিকা উপার্জনের নির্দেশ দিয়ে বলা হয়েছে- 'তোমরা পৃথিবীর যা হালাল ও পবিত্র তা আহার করো' (সুরা আল বাকারা- ১৬৮)। একইভাবে কুরআনে অপচয়কে নিষিদ্ধ করা হয়েছে এবং গরিবদের অধিকার আদায়ের নির্দেশ দিয়েছে। আর এসব বিষয় যথাযথভাবে পালনের মাধ্যমে জনাব ইমরান আল কুরআনের নির্দেশনা অনুসরণ করেছেন।

6 views

Related Questions