1 Answers
জনাব নাবিলের চরিত্রে মুনাফিকের দ্বিতীয় চিহ্ন অর্থাৎ প্রতিশ্রুতি ভঙ্গ করার চিহ্নটি বিদ্যমান। কথা দিয়ে কথা না রাখা বা ওয়াদার বিপরীত কাজ করা মুনাফিকদের দ্বিতীয় প্রধান বৈশিষ্ট্য। মুনাফিক ওয়াদা করে কিন্তু সে ওয়াদা পালন করে না বরং এর বিপরীত কাজ করে। মুনাফিকরা আল্লাহর ইবাদত ও আনুগত্যের বিপরীত কাজ করে ওয়াদা ভঙ্গের প্রথম কাজ সম্পাদন করে। কেননা সব মানুষই আল্লাহকে ইলাহ মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে পৃথিবীতে এসেছে। ওয়াদা বা প্রতিশ্রুতি ভঙ্গ করা নিকৃষ্ট কাজ। নাবিলের কার্যক্রমে এরই প্রতিফলন ঘটেছে।
জনাব নাবিল জনাব শামিলের কাছে জমি বিক্রয় করার প্রতিশ্রুতি দেন এবং তিনি শামিলের কাছে থেকে অগ্রিম টাকাও নেন। কিন্তু জনাব নাবিল অন্য জায়গায় জমি বেশি দামে বিক্রি করে দেন। তার এ কাজের মাধ্যমে ওয়াদা ভঙ্গ করার চিহ্নটি প্রকাশিত হয়েছে। বস্তুত ওয়াদা বা প্রতিশ্রুতি ভঙ্গের কারণে মানুষ হয় প্রতারিত এবং ব্যক্তি ও সমাজজীবন হয় বিপর্যস্ত। ওয়াদা ভঙ্গের কারণে ওয়াদাপ্রাপ্ত ব্যক্তির অনেক বড় ক্ষতিও হয়ে যেতে পারে। ইসলামে এ ধরনের কাজকে অত্যন্ত ঘৃণিত পাপ বলে উল্লেখ করা হয়েছে। জনাব নাবিল এ ঘৃণিত পাপকাজটি সম্পন্ন করেছে।