শরিয়ত ও মারেফতের নির্ভরশীলতা প্রসঙ্গে পির সাহেবের বক্তব্যের যথার্থতা বিশ্লেষণ করো। (উচ্চতর দক্ষতা)
1 Answers
শরিয়ত ও মারেফতের নির্ভরশীলতার প্রসঙ্গে পির সাহেবের বক্তব্যটি ইসলামের দৃষ্টিতে যথার্থ।
শরিয়ত ও তাসাউফ একটি অপরটির ওপর নির্ভরশীল। যেজন্য কেবল শরিয়ত মেনে চললে যেমন গ্রহণযোগ্য হবে না তেমনি শুধু তাসাউফের অনুসরণেও সাফল্য লাভ সম্ভব নয়। বরং এজন্য একই সাথে শরিয়ত ও তাসাউফের অনুসরণ অনিবার্য।
উদ্দীপকে উল্লিখিত দর্শকেরা মারেফত তথা তাসাউফ ও শরিয়তের সম্পর্কে সঠিক তথ্য জানার জন্য পীর সাহেবের দারস্থ হলে পীর সাহেব বলেন, শরিয়ত ও মারেফতের উৎস একই। এ দুটি বিষয় একটি অপরটির ওপর নির্ভরশীল এবং এদের মধ্যে গভীর সম্পর্ক বিদ্যমান। তাসাউফ ও শরিয়তের নির্ভরশীলতা সম্পর্কে পীর সাহেবের এ বক্তব্য সঠিক। কেননা তাসাউফ ও শরিয়তের সম্পর্ক দেহ ও আত্মার ন্যায়। আত্মা থাকে নিভৃতে আর দেহ থাকে প্রকাশ্যে। তেমনি শরিয়ত ইবাদত পালনের নির্দেশ দেয় কিন্তু তা কবুল হওয়া বা না হওয়া নির্ভর করে তাসাউফের ওপর। কেননা ইবাদত গ্রহণযোগ্য হয় তাকওয়া ও খুলুসিয়াতের মাধ্যমে।
তাসাউফ ব্যক্তির আত্মা পরিশুদ্ধ করে তাকওয়ার গুণে ভূষিত করে। আবার শুধু তাসাউফে কোনো ইবাদতই সম্পন্ন হবে না। সুতরাং পির সাহেবের বক্তব্য যথার্থ ধরে নিয়ে বলা যায়, তাসাউফ ও শরিয়ত পরস্পর নির্ভরশীল।