1 Answers

আনুষ্ঠানিক ধর্মীয় ইবাদত হিসেবে যাকাতের গুরুত্ব অপরিসীম। জাকাত একটি ফরজ ইবাদত। জাকাত অস্বীকারকারী কাফির। কোনো মুসলিম ব্যক্তি বা দল জাকাত অস্বীকার করলে তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা যাবে। হযরত আবু বকর (রা) জাকাত অস্বীকারকারীদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছিলেন। তিনি বলেছেন, রাসুলুল্লাহ (স)-এর জীবদ্দশায় বকরি বাঁধার দড়িও যারা জাকাত হিসেবে আদায় করতো, আর এখন তা দিতে যদি অস্বীকার করে, আল্লাহর শপথ, তাহলে অবশ্যই তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ করব। (সহিহ বুখারি ও সহিহ মুসলিম)

ইসলামকে যে পাঁচটি বুনিয়াদ বা মূল স্তম্ভের ওপর অস্তিত্ববান বিবেচনা করা হয় জাকাত তার অন্যতম। রাসুলুল্লাহ (স) বলেন, 'ইসলাম পাঁচটি স্তম্ভের ওপর প্রতিষ্ঠিত। সাক্ষ্য দেওয়া হয় যে, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, মুহাম্মদ (স) আল্লাহর বান্দা ও রাসুল, সালাত কায়েম করা এবং জাকাত দেওয়া।' (সহিহ বুখারি ও সহিহ মুসলিম)

জাকাত দেওয়া মুমিনের বৈশিষ্ট্য। জাকাত দিয়ে মুমিন নিজের ইমানি দৃঢ়তার প্রমাণ পেশ করে। মুশরিকরা জাকাত দেয় না। সে জন্য শিরকের নিদর্শন হলো জাকাত না দেওয়া।জাকাত ফরজ হওয়ার পর ব্যক্তি যদি তা যথাযথভাবে আদায় করে তাহলে সে সাফল্য লাভ করবে। সে পাবে অন্তত সুখের চিরস্থায়ী নিবাস জান্নাত। তাই মানবজীবনে যাকাতের ধর্মীয় গুরুত্ব অপরিসীম।

4 views

Related Questions