মাওলানা আতাউর রহমান যে আহ্বান জানিয়েছেন সমাজে তা বাস্তবায়ন করার উপায়সমূহ উল্লেখ করো। (প্রয়োগ)
1 Answers
উদ্দীপকে মাওলানা আতাউর রহমান সালাত কায়েমের আহ্বান জানিয়েছেন। বিভিন্নভাবে সমাজে সালাত বাস্তবায়ন করা সম্ভব।
সালাত ইসলামের পঞ্চস্তম্ভের মধ্যে দ্বিতীয়। ইমানের পরই সালাতের স্থান। রাসুল (স) বলেছেন, 'সালাত বেহেশতের চাবি'। চাবি ব্যতিরেকে যেমন কোনো গৃহের তালা খোলা যায় না, তেমনি সালাত ছাড়া বেহেশতের দরজার তালা খোলা যাবে না। সালাত মানুষের দেহ-মনকে সব প্রকার পাপ ও পংকিলতা থেকে মুক্ত করে।
উদ্দীপকে বর্ণিত মাওলানা আতাউর রহমান সবাইকে সালাত কায়েমের আহ্বান জানান। বিভিন্ন উপায় অবলম্বন করে সমাজে সালাত বাস্তবায়ন করা সম্ভব হয়। যেমন- সালাতের অনেক কল্যাণকর দিক রয়েছে। এ কথাগুলো সমাজের মানুষকে বোঝাতে হবে। বিশেষ করে ইমাম সাহেব উদ্যোগী হয়ে মুসল্লিদের নিয়ে যারা সালাত পড়ে না তাদেরকে বোঝানোর চেষ্টা করতে পারেন। প্রয়োজনে 'সালাত কায়েম কমিটি' গঠন করে কমিটির মাধ্যমে প্রচার-প্রচারণা চালাতে পারেন। জুমাবারসহ অন্যান্য দিনেও খুতবা ও ওয়াজ-নসিহতের মাধ্যমে ব্যক্তিগতভাবে ইমাম সাহেব সালাতের ব্যাপারে মানুষকে অনুপ্রাণিত করতে পারেন। এভাবে ব্যাপকতার ভিত্তিতে দাওয়াতি কাজের মাধ্যমে সমাজে সালাত কায়েমের চেষ্টা করা যেতে পারে।