1 Answers
শ্রেণির ছাত্রদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে তাদেরকে মূল্যবান উপদেশ দিয়েছেন। তিনি বলেছেন, তোমরা সর্বাবস্থায় আল্লাহর ওপর তাওয়াক্কুল করবে। তাওয়াক্কুল অর্থ নির্ভর করা। আল্লাহর ওপর তাওয়াক্কুল করা ইমানদারের বৈশিষ্ট্য।
উদ্দীপকের অধ্যক্ষ সাহেব ছাত্রদের বললেন, তাওয়াক্কুল নবি- রাসুলগণের আদর্শ। তোমাদের উচিত নবি-রাসুলগণের আদর্শ অনুসরণ করা ও আল্লাহর ওপর তাওয়াক্কুল করা। কুরআন মাজিদে কয়েকজন নবির তাওয়াক্কুলের কাহিনি বর্ণিত হয়েছে। তা থেকে আমরা বুঝতে পারি যে, তাওয়াক্কুল নবি-রাসুলগণের আদর্শ। অধ্যক্ষ সাহেব বলেছেন, তাওয়াক্কুলকারীদের আল্লাহ ভালোবাসেন। তাওয়াক্কুলকারীরা আল্লাহর ভালোবাসা লাভ করতে পারেন। এ কথাটি কুরআনের আয়াতের সাথে সামঞ্জস্যশীল। আল্লাহ বলেছেন, 'নিশ্চয়ই আল্লাহ তাওয়াক্কুলকারীদের ভালোবাসেন' (সুরা আলে ইমরান: ১৫৯)।
উপরিউক্ত আলোচনার ভিত্তিতে বলা যায়, মাওলানা তাফাজ্জল হুসাইন শাকুরি কুরআন ও হাদিসের আলোকে ছাত্রদেরকে তাওয়াক্কুলের প্রতি উৎসাহিত করেছেন। তার উপদেশ ছাত্রদের জীবনের জন্য উত্তম পাথেয়।