1 Answers
যাকাতের অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম। জাকাত ইসলামি রাষ্ট্রের আয়ের প্রধান উৎস। এর ওপর রাষ্ট্রের অর্থনৈতিক বুনিয়াদ ও জনকল্যাণমূলক প্রকল্পসমূহের সাফল্য নির্ভর করে। এটি এমন একটি অর্থব্যবস্থা যা মানুষের মানবিক ও মৌলিক অধিকারসমূহ পূরণ করে। মানুষ নিজস্ব চেষ্টা ও উপার্জনে মৌলিক অধিকার পূরণে ব্যর্থ হলে এর দায়িত্ব সমাজের ওপর বর্তায়। যাকাতের অর্থে সমাজ এ দায়িত্ব পালন করতে পারে। জাকাত বেকারত্ব নিরসনে কার্যকর ভূমিকা পালন করে। এর মাধ্যমে যুবশক্তি বেকার থাকে না। জাকাত ব্যবস্থা সমাজে ধনবৈষম্য দূর করে। জাকাত ব্যবস্থার মাধ্যমে ধনীদের থেকে সম্পদ গরিবদের হাতে স্থানান্তরিত হয় এবং এ স্থানান্তর কোনো শ্রেণিসংগ্রাম বা সংঘাতের মাধ্যমের নয় বরং অত্যন্ত শান্তিপূর্ণ ও স্বতঃস্ফূর্তভাবে হয়ে থাকে। ফলে ক্রমান্বয়ে দারিদ্র্যের অবসান ঘটে এবং ধনী-দরিদ্রের মধ্যে বৈষম্য দূরীভূত হয়। যাকাতের মাধ্যমে ধনী-দরিদ্রের অবস্থার পরিবর্তন ঘটে এবং তাদের মধ্যে সেতুবন্ধন রচিত হয়।
উদ্দীপকে জনাব সালামের জাকাত দানে অস্বীকৃতির প্রেক্ষিতে শাহেদ সাহেব যাকাতের অর্থনৈতিক গুরুত্বারোপ করতে গিয়ে বলেন- জাকাত আদায়ের মাধ্যমে ধনী-দরিদ্রের বৈষম্য দূর হয় এবং তাদের অবস্থার পরিবর্তন ঘটে।এছাড়াও জাকাত ঋণমুক্তি জাতীয় আয় বৃদ্ধি উপাদান বৃদ্ধি এবং ভিক্ষাবৃত্তি রোধের মাধ্যমে সমৃদ্ধ অর্থনৈতিক কাঠামো গড়ে তোলে। বস্তুত মানুষের অর্থনৈতিক মুক্তি অর্জনে জাকাত হলো মহান আল্লাহ প্রদত্ত এক অর্থব্যবস্থাপনা।