1 Answers
উদ্দীপকে উল্লেখিত রাষ্ট্রব্যবস্থা ও ইসলামি রাষ্ট্রব্যবস্থার মধ্যে ইসলামি রাষ্ট্র ব্যবস্থাই উত্তম। ইসলামি রাষ্ট্রের সংবিধান হলো মহাগ্রন্থ আল কুরআন। পবিত্র কুরআনে মানব জীবনের সকল সমস্যার সুষ্ঠু সমাধান রয়েছে। এ রাষ্ট্রে মনগড়া কোনো আইনের স্থান নেই। ব্যক্তিগত, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক রাজনীতি, অর্থনীতি ও বিচার ব্যবস্থা সবকিছুই মহান আল্লাহর বিধান অনুযায়ী পরিচালিত হবে।
ইসলামি রাষ্ট্র একটি জনকল্যাণমূলক আদর্শিক রাষ্ট্রব্যবস্থা। এ রাষ্ট্র তার সকল নাগরিকের জান-মাল ও মৌলিক অধিকারের নিশ্চয়তা প্রদান করে থাকে। অপরপক্ষে উদ্দীপকে উল্লিখিত রাষ্ট্রব্যবস্থা তার জনগণের নিরাপত্তার নিশ্চয়তা প্রদান করতে পারে না। রাষ্ট্র যদি তাদের নিরাপত্তা নিশ্চিত করত তাহলে তারা নির্যাতিত হতো না, তাদের উপাসনালয় ও ঘর-বাড়ি হারাতে হতো না।
উদ্দীপকে উল্লিখিত চীন দেশে যখন বৌদ্ধ ধর্মাবলম্বীরা ক্ষমতায় আসে তখন মুসলিমদের ওপর অসহনীয় নির্যাতন করে কারণ তারা ভিন্ন ধর্মের অনুসারী। কিন্তু ইসলামি রাষ্ট্র জাতি, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করে থাকে। তাই উদ্দীপকে উল্লিখিত রাষ্ট্রব্যবস্থা ও ইসলামি রাষ্ট্রব্যবস্থার মধ্যে ইসলামি রাষ্ট্রব্যবস্থাই উত্তম।