1 Answers
উদ্দীপক অনুযায়ী যে ধরনের প্রতিষ্ঠানের অভাবে দেশের অর্থবাজারে বিশৃঙ্খলা লেগে আছে সেটি হলো কেন্দ্রীয় ব্যাংক।
যে প্রতিষ্ঠান একটি দেশের প্রধান আর্থিক প্রতিষ্ঠান হিসেবে ঐ দেশের মুদ্রার মান সংরক্ষণ, মুদ্রাবাজার সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রণ এবং দেশের অর্থনীতির ওপর কার্যকরী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে, তাকে কেন্দ্রীয় ব্যাংক বলে।
উদ্দীপকে দেখা যায়, দেশের অর্থ ও মুদ্রাবাজারে প্রায়ই বিশৃঙ্খলা লেগে আছে বলে দেশের অর্থনীতিতে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। সরকার এরূপ সমস্যা সমাধানে বিশেষ ধরনের প্রতিষ্ঠান স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। যেহেতু প্রত্যেক দেশেই অর্থ ও মুদ্রাবাজার নিয়ন্ত্রণে সরকারের প্রতিনিধি হিসেবে কেন্দ্রীয় ব্যাংক গঠিত ও পরিচালিত হয়। আর কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপেই অর্থ ও মুদ্রাবাজারে সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। তাই বলা যায়, কেন্দ্রীয় ব্যাংকের অভাবে দেশের অর্থবাজারে বিশৃঙ্খলা লেগে আছে।