1 Answers
উদ্দীপকে একচেটিয়াভাবে পরিচালিত যে গণপরিবহনের উল্লেখ করা হয়েছে তা হলো বাংলাদেশ রেলওয়ে।
বাংলাদেশ রেলওয়ের প্রধান লক্ষ্যে হলো সরকারের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত উন্নয়ন কৌশলের সাথে মিল রেখে রেল ব্যবস্থার যথাযথ আধুনিকায়ন, সম্প্রসারণ ও সংরক্ষণের মাধ্যমে নিরাপদ, বিশ্বস্ত, স্বল্প ব্যয়সাপেক্ষ ও সময় সাশ্রয়ী পরিবহন সেবা প্রদান করা।
উদ্দীপকে কক্সবাজার একটি পর্যটন এলাকা হওয়া সত্ত্বেও শুধু সড়কপথ ও বিমানপথে যাওয়ার সুবিধা রয়েছে। কিন্তু এক্ষেত্রে অধিক ব্যয় সাপেক্ষ হওয়ার কারণে সাধারণ পর্যটকরা ভ্রমণে যেতে খুব বেশি উৎসাহী হয় না। তাই সাধারণ পর্যটকদের সুবিধার কথা বিবেচনা করে একচেটিয়াভাবে পরিচালিত সরকারের গণপরিবহন ব্যবস্থার সুযোগ চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত সম্প্রসারিত করা হলে তা দেশের এ পর্যটন শহরকে আরও সমৃদ্ধি দান করতে পারবে। ফলে সাধারণ পর্যটকরা সড়কপথের তুলনায় কম খরচে ভ্রমণে যেতে পারত এবং কক্সবাজারে অনেক পর্যটকের সমাগম ঘটত। পাশাপাশি সরকারের রাজস্ব আয় ও উন্নয়নের বাজেট বৃদ্ধি পেত।
সুতরাং বলা যায়, উদ্দীপকে একচেটিয়াভাবে পরিচালিত যে গণপরিবহনের উল্লেখ করা হয়েছে কক্সবাজারের জন্য তার আবশ্যকতা রয়েছে।