1 Answers
উদ্দীপকে গ্রামীণ গৃহিণীদের জীবনযাত্রার পরিবর্তনের পেছনে গ্রামীণ সমাজে তথ্য ও প্রযুক্তির ব্যবহার মুখ্য বলে আমি মনে করি।
পল্লি বিদ্যুতায়নের ফলে গ্রামে তথ্য ও প্রযুক্তির ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তথ্য প্রযুক্তি সহজে প্রবেশ করায় গ্রামে অনেক সুযোগ সৃষ্টি হচ্ছে, যা থেকে মানুষ উপকৃত হচ্ছে এবং মানুষের জীবনযাত্রার মান বেড়ে চলেছে। উদ্দীপকে দেখা যায়, আগে গ্রামীণ গৃহিণীরা লাকড়ির চুলায় রান্না করতো। লাকড়ির চুলায় রান্না করতে গিয়ে ধোঁয়ায় কষ্ট হতো। কিন্তু তথ্য প্রযুক্তি এখন গ্রামীণ মানুষের জীবনকে অনেক সহজতর করে দিয়েছে। এখন তারা রাইস কুকার, কারি কুকার, ওয়াটার হিটার, মাইক্রোওয়েভ ওভেন ব্যবহার করছে। এতে করে গ্রামীণ জীবনে অনেক পরিবর্তন সাধিত হয়েছে।
উপরের আলোচনা থেকে বলা যায়, গ্রামীণ সমাজব্যবস্থায় জীবনযাত্রার পরিবর্তনে মুখ্য ভূমিকা রাখছে তথ্য প্রযুক্তির ব্যবহার।