1 Answers

ডোনা সফট ড্রিংকস বাংলাদেশের জন্য আঞ্চলিক পরিকল্পনা প্রণয়ন করেছে। দেশ-বিদেশের বিভিন্ন অঞ্চলের জন্য আলাদা আলাদা পরিকল্পনা তৈরি করা হলে তাকে আঞ্চলিক পরিকল্পনা বলা হয়। এক এক দেশে পণ্যের এক এক চাহিদা বিদ্যমান থাকায় আঞ্চলিক পরিকল্পনা অত্যন্ত সহায়ক।

উদ্দীপকে ডোনা সফট ড্রিংকস বাংলাদেশের জন্য আঞ্চলিক পরিকল্পনা প্রণয়ন করেছে। কারণ ডোনা সফট ড্রিংকস কোম্পানি সুইডেনভিত্তিক একটি কোম্পানি হওয়ার দরুন সুইডেনে ব্যবহৃত পণ্যসামগ্রী এবং সুইডেনের চাহিদাসম্মত পণ্যসামগ্রী-আমাদের দেশে বাজার নাও পেতে পারে। তাই বাংলাদেশের বাজার সম্প্রসারণ করার লক্ষ্যে আলাদাভাবে পরিকল্পনা গ্রহণ করেছে। যেহেতু শুধু বাংলাদেশকে কেন্দ্র করে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে সেহেতু এটি একটি আঞ্চলিক পরিকল্পনা। তাই বলা যায়, বাংলাদেশের বাজার সম্প্রসারণের জন্য বাংলাদেশকে ভিত্তি করে ডোনা সফট ড্রিংকস আঞ্চলিক পরিকল্পনা প্রণয়ন করেছে।

4 views

Related Questions