1 Answers

রাজু যে প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি দেখতে গিয়েছিল তা হলো পাহাড়পুর প্রত্নতাত্ত্বিক নিদর্শনস্থল।

পাহাড়পুর বা সোমপুর বিহার বাংলাদেশে বৌদ্ধ ও হিন্দু সংস্কৃতির এক আকর্ষণীয় নিদর্শন। অষ্টম শতাব্দীতে বরেন্দ্রভূমিতে সোমপুর নামক স্থানে পালবংশের দ্বিতীয় শাসক রাজা ধর্মপাল একটি মহাবিহার প্রতিষ্ঠা করেন। বাংলাদেশের উত্তর-পশ্চিমে অবস্থিত নওগাঁ জেলার বদলগাছী সদর উপজেলার অন্তর্গত পাহাড়পুর নামক স্থানে এর বিরাট ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছে। এত বড় বৌদ্ধ বিহার ভারতবর্ষের আর কোথাও আজ পর্যন্ত আবিষ্কৃত হয়নি। বলা হয় যে, হিমালয়ের দক্ষিণে এটিই বৃহৎ একক বৌদ্ধ বিহার।

উদ্দীপকেও দেখা যায়, রাজু তার বন্ধুদের নিয়ে নওগাঁ জেলার একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখতে যায়। যেটি ধর্মপাল প্রতিষ্ঠা করেন। সেখানে একটি বৃহৎ বৌদ্ধ বিহার আছে। আর এ বৌদ্ধবিহারের মত এত বড় বৌদ্ধ বিহার ভারতবর্ষে আজও কোথাও আবিষ্কৃত হয়নি। সুতরাং বলা যায় যে, রাজু ও তার বন্ধুরা মিলে নওগাঁয় যে প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখতে গিয়েছে তা হলো সোমপুর বা পাহাড়পুর বিহার।

5 views

Related Questions