আমাদের অন্ধবিশ্বাস দূরীকরণে যুক্তিবিদ্যা কীভাবে সহায়ক হতে পারে? উদ্দীপকের আলোকে বর্ণনা দাও। (প্রয়োগ)
1 Answers
যুক্তিবিদ্যা হলো বিচারমূলক চিন্তা পদ্ধতির বিজ্ঞান। আলোচ্য বিজ্ঞানের মতো যুক্তিবিদ্যারও উদ্দেশ্য মানুষের কল্যাণসাধন করা। আমরা জানি, মানুষের প্রতিটি কর্ম ও বিশ্বাস যুক্তির উপর প্রতিষ্ঠিত না হলে তা কোনো কল্যাণ বয়ে আনতে পারে না। যুক্তিবিদ্যার আবির্ভাবের পূর্বে সমাজে বিভিন্ন কুসংস্কার বিদ্যমান ছিল। যেমন- যাত্রালগ্নে ঝাড়ু দেখা অমঙ্গলের প্রতীক ও পানিপূর্ণ কলস দেখা মঙ্গলের প্রতীক মনে করা হতো। কিন্তু যুক্তিবিদ্যার আবির্ভাবের পর থেকে সমাজের এসব কুসংস্কার ধীরে ধীরে হ্রাস পায়। কারণ, যুক্তিবিদ্যা হলো সত্যানুসন্ধানের বিজ্ঞান। সত্যানুসন্ধান ছাড়া সমাজের এসব অন্ধবিশ্বাস বা কুসংস্কার থেকে মুক্তি অসম্ভব। যুক্তিবিদ্যার জ্ঞান থাকলে কোনো মানুষ অন্ধবিশ্বাস দ্বারা চালিত না হয়ে যুক্তি দ্বারা চালিত হতে পারে। তাই বলা যায়, আমাদের অন্ধবিশ্বাস দূরীকরণে যুক্তিবিদ্যা সহায়ক ভূমিকা রাখতে পারে।