1 Answers

আমরা জানি, যুক্তিবিজ্ঞান হচ্ছে সেই বিজ্ঞান যা বিচার বা প্রমাণের মাধ্যমে জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে উপনীত হওয়ার জন্য মনন ক্রিয়া ও মননক্রিয়া সহায়ক মানসিক প্রক্রিয়াসমূহ সম্পর্কে আলোচনা করে। তাই যুক্তিবিদ্যা সম্পর্কে যদি আমাদের জ্ঞান থাকে তবে আমরা কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের পূর্বে সে বিষয় সম্পর্কে যৌক্তিকভাবে বা তার বৈধতা ও অবৈধতা বিচার করেই সিদ্ধান্ত গ্রহণ করি। এভাবে নিছক আবেগের বসে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত রেখে যুক্তিবিদ্যা আমাদের আবেগ নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা পালন করে থাকে।

4 views

Related Questions