1 Answers
"উদ্দীপকের ইশমাম চৌধুরীর মধ্যে 'কপোতাক্ষ নদ' কবিতার কবির চেতনা অনুপস্থিত"- উক্তিটি যথার্থ।
স্বদেশের সঙ্গে মানুষের সম্পর্ক আত্মার। স্বদেশের মাটির সঙ্গে নিজেকে সম্পৃক্ত করে মানুষ ধন্য হয়। কিন্তু কিছু মানুষ রয়েছে যাদের চেতনা সম্পূর্ণ বিপরীত।
উদ্দীপকের ইশমাম চৌধুরী লন্ডন প্রবাসী। স্বদেশের প্রতি তার কোনো প্রেম নেই। তাই তার কাজে ও চেতনায় স্বদেশের প্রতি দায়বদ্ধতার কোনো পরিচয় পাওয়া যায় না। দেশ ও দেশের মানুষ তার কাছে কোনোভাবেই মূল্যায়িত হয় না। অন্যদিকে 'কপোতাক্ষ নদ' কবিতার কবির স্মৃতিকাতরতার আড়ালে অত্যুজ্জ্বল দেশপ্রেম প্রকাশ পেয়েছে। শৈশবের মাতৃসম নদের স্নেহধারা লাভের জন্য তিনি ব্যাকুল হয়েছেন। তিনি কপোতাক্ষকে ভুলতে পারেননি।
'কপোতাক্ষ নদ' কবিতায় কবি জন্মভূমি থেকে বহু দূরে অবস্থান করেও শৈশবের প্রিয় নদকে গভীর মমতায় স্মরণ করেছেন। কবির এই ব্যাকুলতা তার স্বদেশপ্রেম চেতনাকেই প্রকাশ করে। যা উদ্দীপকের ইশমাম চৌধুরীর মধ্যে প্রকাশিত হয়নি। তাই বলা যায় যে, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।