1 Answers

তিন মাস পরে কার্যফল পরিমাপ নিয়ন্ত্রণ কাজের কালান্তিক বৈশিষ্ট্যের সাথে সংগতিপূর্ণ।

কালান্তিক কাজ কোনো প্রাত্যহিক কাজ নয়। এটি একটি নির্দিষ্ট সময়; যেমন- দিন, সপ্তাহ বা মাস এবং বছর হতে পারে। সময় শেষেই কার্যফল পরিমাপ, পূর্বনির্ধারিত মানের সাথে তা তুলনা ও বিচ্যুতি নিরূপণ এবং সংশোধনীমূলক কার্য ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে।

উদ্দীপকের রূপন তার উৎপাদন ইউনিটের কিছু একক উৎপাদন। নির্ধারণ টার্গেট করে দিয়েছেন। কর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন এবং ভুল হলে তা শুধরানোর চেষ্টা করেছেন। কিন্তু নির্দিষ্ট সময় শেষে কার্যফল পরিমাপ করে দেখা গেল কিছু পরিমাণ উৎপাদন একক কম হয়েছে। সুতরাং উদ্দীপকটিতে নির্দিষ্ট সময় শেষে কার্যফল পরিমাপ করা হয় বলেই এটি কালান্তিক কাজের বৈশিষ্ট্য হিসেবে বিবেচিত হয়।

5 views

Related Questions