1 Answers
দৃশ্যকল্প-১-এ ইভার ভাবনাটি সম্ভাবনার দ্বিতীয় নিয়মের সাথে সংগতিপূর্ণ। নিচে তা ব্যাখ্যা করা হলো-
সম্ভাবনার দ্বিতীয় নিয়মটি হলো দুটি বৈকল্পিক ঘটনার একসঙ্গে ঘটার সম্ভাবনা। দুটি ঘটনা একসঙ্গে ঘটা সম্ভব না হলে তাদের যেকোনো একটা ঘটনা ঘটার সম্ভাব্যতা হবে ওই দুটি ঘটনার পৃথক পৃথক সম্ভাব্যতার যোগফলের সমান। দুটি ঘটনা যদি এমন প্রকৃতির হয় যে, তাদের একটি ঘটলে অপরটি ঘটতে পারে না, তাহলে আমরা বুঝতে পারি যে ঘটনা দুটি পরস্পরবিরোধী। যেমন: কোনো একটি মুদ্রা দিয়ে টস করার সময় মাটিতে গিয়ে হয় তার হেড পড়বে, না হয় তার টেল পড়বে। একই সাথে হেড ও টেল পড়তে পারে না। কাজেই হেড পড়া ও টেল পড়া দুটি বিরোধী ঘটনা। এরূপ দুটি ঘটনা একই সাথে ঘটতে পারে না। তাই এদের যেকোনো একটি ঘটার সম্ভাবনা নিম্নরূপে প্রকাশ করা যায়।
উদাহরণস্বরূপ: একটি লুডুর গুটির মধ্যে ১ থেকে ৬ সংখ্যার মধ্যে ২ ওঠার সম্ভাবনা কত? আমি চাচ্ছি ২ উঠুক, কিন্তু প্রতিপক্ষ চাচ্ছে ৪ উঠুক। কেননা ২, ৪ একত্রে ওঠা সম্ভব নয়।
সমাধান : একটি লুডুর গুটির ছয় দিকে ১ থেকে ৬ পর্যন্ত সংখ্যা চিহ্নিত আছে। এদের মধ্যে একই দানে ২ অথবা ৪ উঠতে পারে না। তবে ২ ওঠার পৃথক সম্ভাবনা হচ্ছে এবং ৪ ওঠার পৃথক সম্ভাবনাও
উপর্যুক্ত আলোচনা শেষে বলা যায়, দৃশ্যকল্প-১ -এ ইভার ভাবনাটি সম্ভাবনার দ্বিতীয় নিয়ম অর্থাৎ দুটি বৈকল্পিক ঘটনার একসঙ্গে ঘটার সম্ভাবনার সাথে সংগতিপূর্ণ।