1 Answers
প্রকল্প প্রতিষ্ঠিত নিয়মের সাথে সংগতিপূর্ণ হতে হবে; অর্থাৎ যেসব বিষয় আগে থেকেই স্বীকৃত বা প্রতিষ্ঠিত, সেসব বিষয়ের সাথে সংগতিবিধান করে কোনো ঘটনা সম্পর্কে প্রকল্প গঠন করতে হয়। বস্তুত ঘটনার ব্যাখ্যায় পরস্পরবিরোধী বক্তব্য কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। এ জন্যই প্রতিষ্ঠিত নিয়মের সাথে সংগতিপূর্ণ নয় এমন প্রকল্প বৈধ হয় না। যেমন : গাছে ফল না দেখে বাগানের মালিক যদি বলে, 'ফলগুলো আকাশে উড়ে গেছে', তাহলে আলোচ্য বক্তব্যটি হবে, মাধ্যাকর্ষণ নিয়মের বিরোধী। কারণ পূর্বপ্রতিষ্ঠিত এ নিয়ম অনুযায়ী, ভারী বস্তুর গতি সর্বদাই নিম্নমুখী, ঊর্ধ্বমুখী নয়। কাজেই এ ক্ষেত্রে গৃহীত প্রকল্পটি অবৈধ হবে।
5 views
Answered