1 Answers

মি. সাহাজাদা রাজশাহীতে জুস তৈরির কারখানা স্থাপনের পরিকল্পনা অত্যন্ত যৌক্তিক।

পরিকল্পনা প্রণয়নে প্রতিষ্ঠানের বাইরের যেসব পরিস্থিতি বিবেচনা করতে হয় সেগুলোর মধ্যে শিল্পের অবস্থান, নিয়ন্ত্রণকারী উপাদান, কাঁচামাল অন্যতম। কেননা কাঁচামালের সহজ প্রাপ্তি প্রতিষ্ঠানের উৎপাদন ব্যবস্থাকে গতিশীল রাখতে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করে।

উদ্দীপকের জুস তৈরির প্রধান কাঁচামাল আম। রাজশাহীতে প্রচুর পরিমাণে আম পাওয়া যায়। রাজশাহীতে জুস তৈরির কাঁচামাল পাওয়া সহজ বিধায় এর উৎপাদন খরচও কম হয় এবং সারাবছরের জন্য জুস উৎপাদন করা সম্ভব হয়। তাই আম পাওয়ার নিশ্চয়তা থাকার দরুন মি. সাহাজাদা মৌসুমে সেখান থেকে প্রচুর আম সংগ্রহ করে জুস তৈরির পর মজুদ করে রাখতে পারবেন বলে তিনি তার জুস তৈরির কারখানাটি রাজশাহীতে স্থানান্তর করতে পারেন।

পরিশেষে বলা যায়, কাঁচামাল প্রাপ্তির নিশ্চয়তার জন্য মি. সাহাজাদা নরসিংদী থেকে রাজশাহীতে জুস তৈরির কারখানা স্থানান্তর পরিকল্পনটি যৌক্তিক এবং যুক্তিযুক্ত।

4 views

Related Questions