1 Answers
কাজলা গ্রুপে ব্যবস্থাপনা প্রক্রিয়ায় সমন্বয় প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা হয় নি।
প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের নিমিত্তে প্রতিষ্ঠানে নিয়োজিত বিভিন্ন ব্যক্তি ও বিভাগের প্রচেষ্টাবলিকে একসাথে গ্রথিত, সংযুক্ত ও সুসংহত করার প্রক্রিয়াকে সমন্বয় বলে। প্রতিষ্ঠানে সমন্বয়সাধন ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ কাজ। প্রতিষ্ঠানের প্রতিটি বিভাগ ও ব্যক্তি যদি অন্যের সাথে নিজের কাজের সমন্বয় না করে তাহলে এক পর্যায়ে সামগ্রিক কাজে বিশৃঙ্খলা দেখা দিবে।
উদ্দীপকে কাজলা গ্রুপ বিভিন্ন বিভাগে বিভক্ত হয়ে তাদের কার্যক্রম পরিচালনা করে। প্রতিষ্ঠানটি উৎপাদন বিভাগের সাথে অন্যান্য বিভাগের সমন্বয় না থাকায় গুদামগুলো পরিপূর্ণ হয়ে অনেক পণ্য বিক্ষিপ্তভাবে পড়ে থাকে। ফলে প্রতিষ্ঠানের সামগ্রিক কাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তাই বলা যায়, কাজলা গ্রুপে ব্যবস্থাপনা প্রক্রিয়ায় সমন্বয় প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা হয় নি।