1 Answers
পরিকল্পনা হলো ভবিষ্যৎ কর্মসূচির আগাম নক্সা। অর্থাৎ ভবিষ্যতে কোন কাজ কীভাবে, কখন, কোথায়, কার দ্বারা সম্পাদিত হবে তার অগ্রিম সিদ্ধান্তকে পরিকল্পনা বলা হয়। পরিকল্পনা এমন একটি ব্যবস্থাপকীয় প্রক্রিয়া যা ভবিষ্যৎ কার্যাবলির আগাম রূপরেখা হিসেবে কাজ করে।
জনাব মি. সুকুমার সাহা পরিকল্পনা প্রণয়নের 'পরিকল্পনা আঙিনা স্থাপন' পদক্ষেপটি অনুসরণ করেননি।
ভবিষ্যতে কোন পরিস্থিতির উদ্ভব হবে এবং সে পরিস্থিতিতে কীভাবে পরিকল্পনা বাস্তবায়ন করা হবে তা পূর্বেই নির্ধারণ করাকে পরিকল্পনার আঙিনা স্থাপন বলা হয়। ভবিষ্যৎ পরিস্থিতি অনুকূল না থাকলে পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হয় না। পরিকল্পনার আঙিনা স্থাপন যত সঠিক হবে পরিকল্পনাও তত নির্ভুল হবে। এ পর্যায়ে পরিকল্পনা প্রণেতাকে ভবিষ্যৎ সম্পর্কে পূর্বানুমান করতে হয়। এর আলোকেই পরিকল্পনার আঙিনা নির্ধারণ করতে হয়। এ পর্যায়ে শুধু প্রতিষ্ঠানের অবস্থা নয় এর বাইরের বিভিন্ন উপাদান যেমন- কাঁচামাল, প্রতিযোগী, ভোক্তা, সরকারসহ বিভিন্ন পক্ষের অবস্থা ও তাদের সম্ভাব্য ভূমিকা কী হতে পারে সে সম্পর্কে অনুমান করা প্রয়োজন পড়ে। উদ্দীপকে জনাব মি. সুকুমার সাহা পরিকল্পনা প্রণয়নের পরিকল্পনা আঙ্কি স্থাপন পদক্ষেপটি অনুসরণ করেন নি। পরিকল্পনা প্রণয়নের পূর্বে ভবিষ্যৎ সম্পর্কে পূর্বানুমান করতে হয়। প্রতিযোগী, অবস্থান ইত্যাদি সম্পর্কে অনুমান করতে হয়। জনাব মি. সুকুমার সাহা এসব অনুসরণ করেননি বলে লোকসানের সম্মুখীন হয়েছেন।