“বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ইউশার ভাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।”- মূল্যায়ন কর। (উচ্চতর দক্ষতা)
1 Answers
'বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ইউশার ভাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে'- উক্তিটি যথার্থ।
উদ্দীপকে ইউশার ভাই সেনাবাহিনীর কর্মকর্তা। বর্তমানে তিনি বিশ্বশান্তি রক্ষা মিশনে কাজ করছে। জাতিসংঘ একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান। বাংলাদেশ থেকে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের আমন্ত্রণে বিশ্বের বিভিন্ন যুদ্ধরত দেশ বা অঞ্চলে শান্তিরক্ষী বাহিনী প্রেরণ করা হয়। আর এসব দেশে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী নিজেদের জীবন দিয়ে হলেও শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করে। অনেক সদস্যই বিভিন্ন দুর্ঘটনায় এবং বিদ্রোহীদের হাতে প্রাণ হারান। জাতিসংঘের শান্তি রক্ষা মিশনগুলোতে বাংলাদেশের অবদান ঈর্ষণীয়। বর্তমানে প্রায় ১১,০০০- এর বেশি বাংলাদেশি সৈন্য বিশ্বের ১১টি দেশে জাতিসংঘের অধীনে শান্তিরক্ষা ও শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। আফ্রিকার দেশগুলো যেমন সুদান, সিয়েরা লিয়ন ইত্যাদি দেশগুলোতে বাংলাদেশি সৈন্যদের অভূতপূর্ব সাফল্য সেই দেশগুলোতে তথা সারা বিশ্বে বাংলাদেশের গ্রহণযোগ্যতাকে অনেক বৃদ্ধি করেছে। বাংলাদেশ পেয়েছে বিশ্বব্যাপী পরিচিতি।
পরিশেষে বলতে পারি, বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার মডেল হিসেবে এবং শান্তিপ্রিয় জাতি হিসেবে বাংলাদেশ পরিচিতি পেয়েছে।