উদ্দীপকে এ ধরনের পরিস্থিতি প্রতিষ্ঠায় শিক্ষার্থী ও শিক্ষকের ভূমিকা মূল্যায়ন কর। (উচ্চতর দক্ষতা)
1 Answers
উদ্দীপকের বিদ্যালয়টিতে শান্তি প্রতিষ্ঠিত। এরকম শান্তি প্রতিষ্ঠায় শিক্ষার্থী ও শিক্ষকের ভূমিকা হতে পারে?
⇒ দুর্নীতি দূর করার জন্য শিক্ষার্থী দৃঢ়প্রতিজ্ঞ, যা দেশ ও সমাজের মধ্যে শান্তি বিরাজ করে। এ বিষয়ে শিক্ষক শিক্ষার্থীকে সহায়তা করতে পারেন।
⇒ মাদকসেবন দূরীকরণে শিক্ষার্থী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শিক্ষক তাদের এ সম্পর্কে সচেতন করতে পারেন।
⇒ শিক্ষার্থীর মধ্যে সবসময় ইতিবাচক মনোভাব থাকা দরকার, যা নিজেদের ব্যক্তিত্ব গঠনের সহায়ক। এ বিষয়ে শিক্ষার্থী শিক্ষকের কাছ থেকে জ্ঞান লাভ করতে পারে।
⇒ শিক্ষাজীবন সৃজনশীলতা বিকাশের উত্তম সময়। এ সৃজনশীলতা ব্যক্তিমনে স্বচ্ছতা আনে। এ ব্যাপারে শিক্ষকবৃন্দ সঠিক দিকনির্দেশনা দিতে পারেন।
⇒ শিক্ষার্থীর মধ্যে আত্মবিশ্বাস থাকে। ছাত্রজীবন আত্মবিশ্বাস গঠনের অন্যতম সময়। এক্ষেত্রে শিক্ষক যথার্থ ভূমিকা পালন করতে পারেন।
⇒ ন্যায্যতা শিক্ষার মধ্য দিয়ে এ সময় শিক্ষার্থী ন্যায্যতা প্রতিষ্ঠার জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারে। ন্যায্যতা প্রতিষ্ঠিত হলে শাস্তি আসবে।
এ বিষয়গুলো হচ্ছে এক একটি গুণ, যা শান্তি প্রতিষ্ঠার মাধ্যম। শিক্ষকের সহায়তায় এ মাধ্যমগুলো অনুশীলন ও চর্চার মধ্য দিয়ে শিক্ষার্থী শান্তি প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা পালন করতে সক্ষম।
মূলকথা: শান্তি প্রতিষ্ঠায় শিক্ষক ও শিক্ষার্থীর নানাবিধ ভূমিকা রয়েছে।