1 Answers

যেসব কাজের মাধ্যমে পরিবারের সদস্যদের ভরণ-পোষণের ব্যবস্থা করা হয় সেগুলোই পরিবারের অর্থনৈতিক কাজ।
পরিবারের প্রধান বা জ্যেষ্ঠ সদস্যরা বিভিন্নভাবে অর্থ উপার্জনের মাধ্যমে তাদের ভরণ-পোষণ অর্থাৎ খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ইত্যাদি চাহিদা পূরণ করে। আদিম সমাজেও পরিবারকে কেন্দ্র করে খাদ্যসংগ্রহ, পশু-পাখি শিকার এবং পরবর্তী সময়ে কৃষিকাজ, পশু পালন ইত্যাদি অর্থনৈতিক কাজ সম্পাদিত হতো। সভ্যতার অগ্রগতিতে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যাপক উন্নতির ফলে পরিবারের অর্থনৈতিক কাজের আওতা ও ধরনে অনেক পরিবর্তন এসেছে। বর্তমানে পরিবারের সদস্যরা অফিস- আদালত, কলকারখানাসহ নানাবিধ প্রতিষ্ঠানে চাকরি এবং ব্যবসাসহ আত্মকর্মসংস্থানের মাধ্যমে আয় করছে।

4 views

Related Questions