1 Answers
জাউদ্দীপকে অর্থনীতির দুটি মৌলিক বিষয়ের (যথা- দুষ্প্রাপ্যতা ও নির্বাচন বা চয়ন) স্বরূপ প্রকাশ পেয়েছে।
অর্থনীতিতে 'দুষ্প্রাপ্যতা' বলতে সম্পদের স্বল্পতা বা অপ্রাচুর্যতাকে বোঝায়। মানবজীবনে অভাব, প্রত্যাশা, চাওয়া ও আকাঙ্ক্ষা অসীম। কিন্তু এ অসীম অভাব পূরণের ক্ষমতা তথা সম্পদ সীমিত। মানবজীবনে অসংখ্য অভাবের তুলনায় দ্রব্যসামগ্রী ও উৎপাদনের উপাদানগুলোর স্বল্পতাকে অর্থনীতিতে সম্পদের দুষ্প্রাপ্যতা বলা হয়। সম্পদের দুষ্প্রাপ্যতা থেকে অভাবের নির্বাচনজনিত সমস্যাটি উদ্ভূত। দুষ্প্রাপ্য সম্পদ দ্বারা অফুরন্ত অভাবের মধ্যে কোন কোন গুরুত্বপূর্ণ অভাবগুলো আগে পূরণ করা হবে তা চিহ্নিত করাই হচ্ছে নির্বাচন।
উদ্দীপকের হান্নান মিয়া একজন গার্মেন্টস কর্মী। তার কাছে সম্পদ হিসেবে পাঁচ হাজার টাকা আছে। যা প্রয়োজনের তুলনায় অল্প। এজন্য তিনি প্রয়োজনের দিকে লক্ষ রেখে আগে সন্তানদের ঈদের পোশাক কেনেন এবং বাকি অর্থ দিয়ে বাজার করেন। কাজেই বলা যায়, তার এ কাজের মাধ্যমে সম্পদের দুষ্প্রাপ্যতা ও অভাব নির্বাচন সমস্যার প্রতিফলন ঘটেছে।